বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় থিয়েটার ইউনিট দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে
মাগুরায় থিয়েটার ইউনিট দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে
মাগুরা প্রতিনিধি: মাগুরায় শতাধিক গরীব, অসহায়, দুস্থ ও পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটায় ফেডারেশান অন্তর্ভুক্ত দল থিয়েটার ইউনিট মাগুরা। গতকাল বৃহস্পতিবার বিকালে মাগুরা প্রেসক্লাবের সামনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা থিয়েটার ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিক, সংগঠনের সাধারণ সম্পাদক আল ইমরান, মাগুরা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শাহিন আলম তুহিনসহ থিয়েটার ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, প্রতি বছরের ন্যায় আমরা এবছর ইফতার সামগ্রী আয়োজন করেছি। তবে এবারের আয়োজন একটু ভিন্ন। এবার আমরা পথচারী, গরিব, অসহায়, দুস্থ মানুষের মাঝে সামগ্রী বিতরণ করেছি। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে।






নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ 