বুধবার ● ২৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সুচনা হয়।
সকাল ৭টায় মাগুরা নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহম্মাদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. ইয়াছিন আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাকিব আল ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরুর রেজা কুটিল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ।
সকাল ৮টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ ও পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কামান্ডের সাবেক ডেপুটি কামান্ডার আব্দুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
কুচকাওয়াজে পুলিশ, আনসার, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়া বীরমক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগ শহরের জমারুলতলা দলীয় কার্যালয়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করে।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 