শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » টিসিবির পণ্য বিতরণ প্রধানমন্ত্রীর একটি মহৎ উদ্যোগ -বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
প্রথম পাতা » আঞ্চলিক » টিসিবির পণ্য বিতরণ প্রধানমন্ত্রীর একটি মহৎ উদ্যোগ -বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
৪৪১ বার পঠিত
শুক্রবার ● ৫ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিসিবির পণ্য বিতরণ প্রধানমন্ত্রীর একটি মহৎ উদ্যোগ -বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

---

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, টিসিবির পণ্য বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মহৎ উদ্যোগ। স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংগঠনটি গড়ে তুলেছিলেন। টিসিবির পণ্য বিতরণ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির একটি অংশ।

তিনি ৫ এপ্রিল শুক্রবার সকালে খুলনা ডুমুরিয়া উপজেলার ১৩ নম্বর গুটুদিয়া ইউনিয়ন পরিষদে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কর্তৃক এপ্রিল মাসের কার্ডধারী টিসিবি’র পণ্য জনসাধারণের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তিনি বলেন, টিসিবি কর্তৃক এককোটি নি¤œ আয়ের পরিবারকে চারটি নিত্যপ্রয়োজনীয় পণ্য অর্ধেক মূল্যে বিতরণ করা হচ্ছে। এটি সম্পূর্ণ নতুন কর্মসূচি। ২০২২ সালের মার্চ মাসে চালু হয়েছে এবং পণ্য বিতরণ কার্যক্রম চলমান থাকবে। এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে খাদ্যপণ্য বিতরণ করা হবে। এর ফলে সঠিক কার্ডধারীরা প্রতারিত হবে না। সিনিয়র সচিব আরও বলেন, সারাদেশে স্মার্ট ফ্যামেলি কার্ড সম্পন্ন হয়ে গেলে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে কার্ড সংখ্যা বৃদ্ধি করা হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, খুলনা টিসিবির যুগ্মপরিচালক মোঃ আনিছুর রহমান, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, ১৩ নম্বর গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ডুমুরিয়া উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সিনিয়র সচিব পাঁচশত ১৮ জন কার্ডধারী জনসাধারণের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ করেন। পণ্যের মধ্যে ছিলো পাঁচ কেজি চাল, এক কেজি চিনি, দুই কেজি মসুরির ডাল ও দুই লিটার সয়াবিন তেল। যার প্যাকেজ মূল্য পাঁচশত ৪০ টাকা।





আঞ্চলিক এর আরও খবর

বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)