শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

SW News24
শনিবার ● ৬ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » বিশেষ সংবাদ » পাইকগাছায় প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানো সভাপতি আরশাদকে অব্যাহতি
প্রথম পাতা » বিশেষ সংবাদ » পাইকগাছায় প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানো সভাপতি আরশাদকে অব্যাহতি
৪৩১ বার পঠিত
শনিবার ● ৬ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানো সভাপতি আরশাদকে অব্যাহতি

---  প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানো সেই আলোচিত সভাপতি আরশাদ আলী বিশ্বাসকে দীর্ঘ ৯ মাস পর অপসরণ করলো শিক্ষা বোর্ড। পাইকগাছার রাড়ুলী ভূবন মোহনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরশাদ আলী বিশ্বাসকে অবশেষে অব্যাহতি দেওয়া হয়েছে। ৩ এপ্রিল বুধবার  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নির্দেশে সংশ্লিষ্ট বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ভূবন মোহনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে চ্যালেঞ্জ করে অভিভাবক মো. হায়দার আলী ২০২২ সালের গত ৫ সেপ্টেম্বর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। দীর্ঘ ১০ মাস পর জেলা শিক্ষা অফিসার চলতি বছরের ১৩ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে, ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরশাদ আলী বিশ্বাস শিক্ষা বোর্ডের গত ৭ মার্চ বিঅ-৬/৩৫ নং স্বারকপত্রে প্রেরিত পত্র অমান্য করায় প্রবিধানমালা-২০০৯ এর ৩৮ ধারামতে ম্যানেজিং কমিটির সভাপতি’র পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। একই সাথে প্রবিধানমালা-২০০৯ এর সংশোধনী ৮(৫) ধারামতে অবশিষ্ট মেয়াদে প্রিজাইডিং অফিসারকে পুনরায় সভাপতি নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মো. আরশাদ আলী বিশ্বাস বলেন, অব্যাহতি সম্পর্কে কিছু জানি না। আমি এখন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত। তবে বোর্ডের চিঠি পেলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাজান আলী শেখ বলেন, সভাপতি পদ হতে অব্যাহতির কথা শুনেছি। তবে এখনো অফিসিয়াল কোন চিঠি পাইনি।

মো. আরশাদ আলী বিশ্বাস সভাপতি নির্বাচিত হওয়ার পর ক্ষমতার দাপটে ২০২২ সালের ৬ জুন নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক গৌতম ঘোষকে কান ধরে উঠবস করানোসহ শারীরিকভাবে লাঞ্চিত করেন। প্রধান শিক্ষককে লাঞ্চিত করার ঘটনায় উপজেলা শিক্ষক সমিতি বিদ্যালয়ের সভাপতি আরশাদ আলী বিশ্বাসের বিরুদ্ধে সে সময়  বিক্ষোভ মিছিল, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও আদালতে মামলা হয় ।





বিশেষ সংবাদ এর আরও খবর

পাইকগাছায় দুই সড়কের মাঝখানে জলবদ্ধতায় ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে পাইকগাছায় দুই সড়কের মাঝখানে জলবদ্ধতায় ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে
পাইকগাছায় বৃস্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরার হিড়িক পড়েছে পাইকগাছায় বৃস্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরার হিড়িক পড়েছে
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে
পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত
পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন
দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা
যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা
পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির
সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)