বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলে পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি ; নড়াইল সদর উপজেলার পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুইদিনব্যাপী এ প্রতিযোগিতা বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শেষ হয়েছে। এছাড়া বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মেধা পুরস্কার প্রদান করা হয়।
গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহম্মদ আনোয়ার হোসেন।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন-অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদুল ইসলাম, শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতি সদর উপজেলার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল, অপর সাধারণ সম্পাদক এ বি এস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মেজবাহ উদ্দীন, নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, বিছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ হোসেনসহ অনেকে।
ঐহিত্যবাহী পার্ব্বতী বিদ্যাপীঠ ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। চিত্রা নদীর কোল ঘেষে প্রত্যন্ত অঞ্চলে ছায়াঘেরা পরিবেশে বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে। এ বিদ্যালয়ের অনেক মেবাধী শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক আব্দুর রশিদ।






সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 