শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » বিশেষ সংবাদ » তীব্র তাপপ্রবাহে অস্বস্তিতে প্রাণীকুল
প্রথম পাতা » বিশেষ সংবাদ » তীব্র তাপপ্রবাহে অস্বস্তিতে প্রাণীকুল
৪৯০ বার পঠিত
সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তীব্র তাপপ্রবাহে অস্বস্তিতে প্রাণীকুল

---  প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছাঃ  তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে মানুষের পাশাপাশি হাঁসফাঁস করছে অন্যান্য প্রাণীও।

তীব্র দাবদাহে স্বস্তিতে নেই এসব প্রাণী। প্রচণ্ড গরমে বেশির ভাগ প্রাণী খুঁজছে একটু শীতল ছায়া। এমন এক দৃশ্যের দেখা মিলেছে খুলনার পাইকগাছাতে। উপজেলার গড়ইখালী কলেজ খেয়াঘাট পার হয়ে গাংরখি যেতে বিল কুমখালি রাস্তায় পাশাপাশি দুইটি বট গাছ আছে। তীব্র দাবদাহে বিলের প্রাণীরা দুপুরে গাছের নিচে শীতল ছায়ায় বিশেষ করে গরু- মহিষের পাল ভীড় করছে। গাছের ছায়ায় মাথাটা গুঁজে দিয়ে শুয়ে- দাড়িয়ে আছে গরু, মহিষ, ভেড়া ও ছাগল। তাছাড়া আশেপাশের জলাধারে শরীর ডুবিয়ে জলকেলি করছে মহিষ। কুকুরকেও মাঝে মধ্যে পানিতে নামতে দেখা যাচ্ছে।

উপকূলের লবনাক্ত পাইকগাছায় যে সব বিলে বোরো, সবজি ও তরমুজ চাষ হয় না, সে বিল উন্মক্ত থাকে ও প্রচুর ঘাস জন্মে। এসব বিলে এলাকার গরু, মহিষ, ভেড়া, ছাগল উন্মক্ত চরে বেড়িয়ে ঘাস খায়। এ সব বিলের কোথাও কোন গাছপালা নেই। রাস্তার পাশে একটি দুটি বট গাছ দেখা যায়। দুপুরে প্রচণ্ড তাপ ও গরম থেকে বাঁচতে প্রাণীগুলো খুঁজছে এসব গাছের নিচে একটু শীতল ছায়া।





বিশেষ সংবাদ এর আরও খবর

অশিক্ষিত রাজু সেলুন এখন লাইব্রেরি অশিক্ষিত রাজু সেলুন এখন লাইব্রেরি
পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছেন পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছেন
পাইকগাছায় দুই সড়কের মাঝখানে জলবদ্ধতায় ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে পাইকগাছায় দুই সড়কের মাঝখানে জলবদ্ধতায় ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে
পাইকগাছায় বৃস্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরার হিড়িক পড়েছে পাইকগাছায় বৃস্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরার হিড়িক পড়েছে
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে
পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত
পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন
দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা
যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)