শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » বিশেষ সংবাদ » দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা
প্রথম পাতা » বিশেষ সংবাদ » দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা
২০২ বার পঠিত
শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা

---ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩। খুলনা থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও সাতক্ষীরা থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত আশাশুনি অঞ্চলে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১টা ৫৩ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশেই, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৪। বেলা ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে সৃষ্ট এই ভূমিকম্পের অবস্থান ছিল আগারগাঁও ভূমিকম্প পরিমাপ কেন্দ্র থেকে ১৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে  স্মরণ কালের ঘটে যাওয়া সবচেয়ে তীব্র ভূমিকম্প। বেশিরভাগ ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশের বাইরে। এছাড়া দেশের ভিতরেও ভূমিকম্পের উৎপত্তিস্থল সাধারণত সিলেট ও ঢাকা বিভাগ কেন্দ্রিক হয়ে থাকে। উপকূলীয় জনপদের অধিবাসীদের জন্য জানান দিচ্ছে ভয়ঙ্কর এক বার্তা।





বিশেষ সংবাদ এর আরও খবর

ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে
পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত
পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন
যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা
পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির
সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত
পাইকগাছায় কাজের অভাবে হাজার হাজার শ্রমিক বিভিন্ন জেলার ইটভাটায় যাচ্ছে পাইকগাছায় কাজের অভাবে হাজার হাজার শ্রমিক বিভিন্ন জেলার ইটভাটায় যাচ্ছে
পাইকগাছায় নবলোক ও ওয়াটার এইড প্রতিনিধিবৃন্দের সাথে পৌর কর্মকর্তাদের মত বিনিময় সভা পাইকগাছায় নবলোক ও ওয়াটার এইড প্রতিনিধিবৃন্দের সাথে পৌর কর্মকর্তাদের মত বিনিময় সভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)