মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬
প্রথম পাতা » বিশেষ সংবাদ » ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনদুর্ভোগ চরমে
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনদুর্ভোগ চরমে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে খুলনার পাইকগাছা উপজেলায় টানা কয়েকদিনের অবিরাম বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ভারি বৃষ্টি ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল তলিয়ে গিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও কার্যক্রমে মারাত্মক অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
অবিরাম বর্ষণের ফলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও নিচু এলাকার কাঁচা রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। অনেক স্থানে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দিনভর ভারী বৃষ্টির কারণে খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষ কাজে বের হতে পারছেন না, যার ফলে তাদের আয়ের পথ সংকুচিত হয়ে পড়েছে। উপজেলার তকিয়া গ্রামের ভ্যান চালক পিয়ার আলী বলেন, সারাদিন ভ্যান চালিয়ে এক শত টাকা রোজগার হচ্ছে না। বৃস্টির কারণে খোলা ভ্যানে ভিজে কেউ চড়তে চায় না।
টানা বৃষ্টির কারণে বাইরে কোনো কাজ না থাকায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষ পুরোপুরি বেকার হয়ে পড়েছেন। রাস্তায় পর্যাপ্ত যাত্রী না থাকায় ভ্যান ও ইজিবাইক চালকরা সারাদিন ভিজেও কাঙ্ক্ষিত আয় করতে পারছেন না। তাছাড়া রাস্তাঘাট জলমগ্ন থাকায় চলাচল কঠিন হয়ে পড়েছে।
কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে ক্রেতার সমাগম একেবারেই কমে গেছে। বেচাকেনা বন্ধ থাকায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়েছেন।
বৈরী আবহাওয়ার কারণে নদী ও মৎস্য ঘেরগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। টানা বর্ষণে আমনের বীজতলা ও সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেক এলাকার চিংড়ি ঘের ও পুকুর তলিয়ে মাছ ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কিছু কিছু নিচু এলাকার আমন বীজতলার আংশিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের মতে, দুর্যোগপূর্ণ এই আবহাওয়া আরও কয়েকদিন স্থায়ী হলে নিম্ন আয়ের মানুষের কষ্ট ও অর্থনৈতিক সংকট আরও তীব্র রূপ নেবে।






ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে
পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত
পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন
দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা
যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা
পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির
সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত
পাইকগাছায় কাজের অভাবে হাজার হাজার শ্রমিক বিভিন্ন জেলার ইটভাটায় যাচ্ছে
পাইকগাছায় নবলোক ও ওয়াটার এইড প্রতিনিধিবৃন্দের সাথে পৌর কর্মকর্তাদের মত বিনিময় সভা 