মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
মাগুরা প্রতিনিধি : জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর আওতায় পরিচালিত এ বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে ৯ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মাগুরা জেলার পুলিশের একটি চৌকস ডিবি টিম এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মাগুরা সদর থানাধীন ভায়না মোড় এলাকায় অবস্থানকালে জানা যায় , পৌরসভার ৯নং ওয়ার্ডের জজ কোর্ট পাড়া এলাকায় একটি টিনের ছাপড়ার ঘরের ভিতরে জুয়া খেলার আসর বসেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশক্রমে রাতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যদের তৎপরতায় ০৯ জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশীকালে জুয়া খেলার আসর হতে নগদ পাঁচ হাজার ছয়শত চল্লিশ টাকা, ০৬ জোড়া তাস, জুয়ার হিসাব সংরক্ষণের খাতা ০১টি এবং প্লাস্টিকের পুরাতন পাটি ০১টি উদ্ধার করা হয়।
মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, উদ্ধারকৃত আলামতসমূহ যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। আমাদের এই জুয়া ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।






নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক 