শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » বিশেষ সংবাদ » দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা
দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা
ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩। খুলনা থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও সাতক্ষীরা থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত আশাশুনি অঞ্চলে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১টা ৫৩ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।
আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশেই, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৪। বেলা ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে সৃষ্ট এই ভূমিকম্পের অবস্থান ছিল আগারগাঁও ভূমিকম্প পরিমাপ কেন্দ্র থেকে ১৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্মরণ কালের ঘটে যাওয়া সবচেয়ে তীব্র ভূমিকম্প। বেশিরভাগ ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশের বাইরে। এছাড়া দেশের ভিতরেও ভূমিকম্পের উৎপত্তিস্থল সাধারণত সিলেট ও ঢাকা বিভাগ কেন্দ্রিক হয়ে থাকে। উপকূলীয় জনপদের অধিবাসীদের জন্য জানান দিচ্ছে ভয়ঙ্কর এক বার্তা।






পাইকগাছায় দুই সড়কের মাঝখানে জলবদ্ধতায় ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে
পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত
পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন
যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা
পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির
সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত 