শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » লিডার্স-এর বার্ষিক শিক্ষণ বিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » লিডার্স-এর বার্ষিক শিক্ষণ বিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত
৩০৩ বার পঠিত
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লিডার্স-এর বার্ষিক শিক্ষণ বিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত

---প্রেস বিজ্ঞপ্তি ;
বেসরকারী উন্নন সংস্থা লিডার্স কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী বার্ষিক শিক্ষণ বিনিময় সভা’২০২৫ লিডার্স আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গত ২৬-২৮এপ্রিল ২০২৫ শনিবার-সোমবার আয়োজিত সমাবেশে সংস্থার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সংস্থার নির্বাহী পরিচালক  মোহন কুমার মন্ডল-এর শুভেচছা বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশে শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। নির্বাহী পরিচালক তার উদ্বোধনী বক্তব্যে বলেন,  “লিডার্স উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং ঝুঁকিপূর্ন জনগনের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিন যাবত কাজ করছে। প্রকল্পগুলোর মধ্যদিয়ে জনগন কতটুকু উপকৃত হচ্ছে বা আরও কি ধরনের কাজ করা প্রয়োজন আছে এবং জলবায়ু ঝঁকি মোকাবেলায় ভবিষ্যতে কোন ধরনের কর্মকৌশল গ্রহন করা প্রয়োজন রয়েছে তা খুঁজে বের করা এবং পদক্ষেপ গ্রহন করা আমাদের দায়িত্ব।” নির্বাহী পরিচালকের বক্তব্য শেষে কর্মসূচি ব্যবস্থাপক এ,বি,এম,জাকারিয়া চলমান প্রকল্পগুলোর বিগত বছরের কার্যক্রম, লক্ষ্য, অর্জন, সফলতা, প্রতিবন্ধকতা, উত্তণের উপায়, সিমাবদ্ধতা, প্রকল্প তৈরী, পরিবীক্ষন, মূল্যায়ণ, এবং পরবর্তী বছরের জন্য করনীয় বিষয় নিয়ে বিষদ আলোচনা করেন। শিক্ষণ বিনিময় সভার সমাপনী দিনে চলমান প্রকল্পগুলো কিভাবে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে উঠতে ও অভিযোজন প্রক্রিয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে জীবন-জীবিকা নির্বাহ করতে পারে এ বিষয়ে কমিউনিটির জনগনকে কিভাবে সহায়তা করা হচ্ছে তার আলোকে একটি স্বচিত্র প্রাণবন্ত গ্যালারী-শো উপস্থাপনার আয়োজন কর হয়, ফলে সমাবেশে আগত সকল অতিথীবৃন্দ সংস্থার কার্যক্রম সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করে। সংস্থার নির্বাহী পরিষদের সহ সভাপতি লিপিকা রায় বলেন, “লিডার্স আমার প্রানের সংস্থা। জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় এলাকার জনগনকে সাথে নিয়ে  তাদের ভাগ্য উন্নয়নে লিডার্স দীর্ঘ দিন যাবত কাজ করে যাচ্ছে এবং ্আপনারাও এই যাত্রার অংশিদার। আপনাদের মাধ্যমে সংস্থার অগ্রযাত্রা দিন দিন বৃদ্ধি পাক এটাই আমার প্রত্যাশা”। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী ও সাধারন পরিষদের সম্মানিত পরিষদবর্গ সুনির্মল চন্দ্র মন্ডল,  বিধুশ্রবা মন্ডল, রনজিত কুমার বর্মন, তাহমিনা পারভীন, সুজাতা মিস্ত্রী, আব্দুলাহ আল বাকি প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মোঃ সিরাজুল ইসলাম, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ, মোঃ আব্দুর রউফ প্যানেল চেয়ারম্যান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ, এবং মোঃ বেল্লাল হোসেন, সভাপতি, সুন্দরবন প্রেস ক্লাব। অতিথিগন তাদের বক্তব্যের মধ্যদিয়ে জলবায়ু ঝুকি মোকাবেলায় সংস্থার কার্যক্রমের প্রসংশা করেন এবং লিডার্সকে ভবিষ্যতে একটি আর্ন্তজাতিক মানের সংস্থা হিসেবে স্বপ্ন দেখান। সমাপনী দিনে সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দের অংশগ্রহণে খেলা-ধুলা, মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং অনুষ্ঠান শেষে পুরস্কার বিতণর করা হয়।





আঞ্চলিক এর আরও খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)