শনিবার ● ১৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের আয়-ব্যয় ও ভবন নির্মাণ প্রসঙ্গ মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের আয়-ব্যয় ও ভবন নির্মাণ প্রসঙ্গ মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাইকগাছায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়-ব্যয় সহ ভবন নির্মান প্রসঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় পূজামন্দির সরল কালীবাড়িতে অনুষ্ঠিত এ সভায় পূজা পরিষদ নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদরা উপস্থিত ছিলেন।
উপজেলা পূজা পরিষদের সাবেক সভাপতি ও ভবন নির্মান কমিটির আহবায়ক সমীরন সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা কমিটির সাবেক সাধারন আনন্দ মোহন বিশ্বাস ও পৌর কমিটির সভাপতি বাবু রাম মন্ডল দফা ভিত্তিক সংগঠনের আয়-ব্যয়ের হিসাব দাখিল করেন।
এদিকে সভা চলাকালে উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ ও সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করে সনাতন ধর্মালম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পূজা পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে প্রানকৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, সুনিল মন্ডল, সন্তোষ কুমার সরকার, প্রজিৎ কুমার রায়, কালিপদ বিশ্বাস, বি,সরকার, স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, সুরঞ্জন চক্রবর্তী, কনক চন্দ্র সরকার,কালিপদ মন্ডল,দীনেশ চন্দ্র রায়, দীপঙ্কর কুমার মন্ডল, মনোজিৎ সরদার, প্রশান্ত কুমার রায়,তুষার কান্তি মন্ডল,পার্থ প্রতিম সরকার, মনোরঞ্জন বিশ্বাস, গৌবিন্দ দত্ত,অমল কৃষ্ণ, বিপুল বিশ্বাস,দীনবন্ধু মন্ডল, কেশব মৃধা,সাধন চন্দ্র দাশ, প্রদীপ মন্ডল, অমল কৃষ্ণ রায়,তারক চন্দ্র মন্ডল,উজ্জ্বল মন্ডল,পরিমল দাশ, ত্রিনাথ বাছাড়,পরিমল দাশ, গৌরপদ মন্ডল ও অমিত শীলসহ অনেকে।
সভা শেষে নেতৃবৃন্দ জিরোপয়েন্টের পাশে পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে চলমান ভবন নির্মান কাজ পরদর্শন করেন।






মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা 