মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » লিডার্স-এর বার্ষিক শিক্ষণ বিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত
লিডার্স-এর বার্ষিক শিক্ষণ বিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি ;
বেসরকারী উন্নন সংস্থা লিডার্স কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী বার্ষিক শিক্ষণ বিনিময় সভা’২০২৫ লিডার্স আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গত ২৬-২৮এপ্রিল ২০২৫ শনিবার-সোমবার আয়োজিত সমাবেশে সংস্থার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সংস্থার নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল-এর শুভেচছা বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশে শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। নির্বাহী পরিচালক তার উদ্বোধনী বক্তব্যে বলেন, “লিডার্স উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং ঝুঁকিপূর্ন জনগনের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিন যাবত কাজ করছে। প্রকল্পগুলোর মধ্যদিয়ে জনগন কতটুকু উপকৃত হচ্ছে বা আরও কি ধরনের কাজ করা প্রয়োজন আছে এবং জলবায়ু ঝঁকি মোকাবেলায় ভবিষ্যতে কোন ধরনের কর্মকৌশল গ্রহন করা প্রয়োজন রয়েছে তা খুঁজে বের করা এবং পদক্ষেপ গ্রহন করা আমাদের দায়িত্ব।” নির্বাহী পরিচালকের বক্তব্য শেষে কর্মসূচি ব্যবস্থাপক এ,বি,এম,জাকারিয়া চলমান প্রকল্পগুলোর বিগত বছরের কার্যক্রম, লক্ষ্য, অর্জন, সফলতা, প্রতিবন্ধকতা, উত্তণের উপায়, সিমাবদ্ধতা, প্রকল্প তৈরী, পরিবীক্ষন, মূল্যায়ণ, এবং পরবর্তী বছরের জন্য করনীয় বিষয় নিয়ে বিষদ আলোচনা করেন। শিক্ষণ বিনিময় সভার সমাপনী দিনে চলমান প্রকল্পগুলো কিভাবে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে উঠতে ও অভিযোজন প্রক্রিয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে জীবন-জীবিকা নির্বাহ করতে পারে এ বিষয়ে কমিউনিটির জনগনকে কিভাবে সহায়তা করা হচ্ছে তার আলোকে একটি স্বচিত্র প্রাণবন্ত গ্যালারী-শো উপস্থাপনার আয়োজন কর হয়, ফলে সমাবেশে আগত সকল অতিথীবৃন্দ সংস্থার কার্যক্রম সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করে। সংস্থার নির্বাহী পরিষদের সহ সভাপতি লিপিকা রায় বলেন, “লিডার্স আমার প্রানের সংস্থা। জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় এলাকার জনগনকে সাথে নিয়ে তাদের ভাগ্য উন্নয়নে লিডার্স দীর্ঘ দিন যাবত কাজ করে যাচ্ছে এবং ্আপনারাও এই যাত্রার অংশিদার। আপনাদের মাধ্যমে সংস্থার অগ্রযাত্রা দিন দিন বৃদ্ধি পাক এটাই আমার প্রত্যাশা”। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী ও সাধারন পরিষদের সম্মানিত পরিষদবর্গ সুনির্মল চন্দ্র মন্ডল, বিধুশ্রবা মন্ডল, রনজিত কুমার বর্মন, তাহমিনা পারভীন, সুজাতা মিস্ত্রী, আব্দুলাহ আল বাকি প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মোঃ সিরাজুল ইসলাম, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ, মোঃ আব্দুর রউফ প্যানেল চেয়ারম্যান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ, এবং মোঃ বেল্লাল হোসেন, সভাপতি, সুন্দরবন প্রেস ক্লাব। অতিথিগন তাদের বক্তব্যের মধ্যদিয়ে জলবায়ু ঝুকি মোকাবেলায় সংস্থার কার্যক্রমের প্রসংশা করেন এবং লিডার্সকে ভবিষ্যতে একটি আর্ন্তজাতিক মানের সংস্থা হিসেবে স্বপ্ন দেখান। সমাপনী দিনে সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দের অংশগ্রহণে খেলা-ধুলা, মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং অনুষ্ঠান শেষে পুরস্কার বিতণর করা হয়।






পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন 