সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মাগুরা প্রতিনিধি : ‘দ্বন্দে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ সোমবার জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এই উপলক্ষে সকাল ৮.৪৫ টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে আইগনত দিবসের উদ্বোধন করেন জলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার শামীম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুক্তারুজ্জামান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন, অতিরিক্ত জেলা জজ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার শান্তা আক্তার, মাগুরা জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মাহাবুবুল আকবর কল্লোল ও সাধারণ সম্পাদক এ্যাড. শাহেদ হাসান টগরসহ আইনজীবীগণ, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সকাল ৯ টায় মাগুরা জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা জজ আদালত চত্বরে এসে শেষ হয়। সেখানে জাতীয় আইনগত দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন, অতিরিক্ত জেলা জজ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার শান্তা আক্তার, মাগুরা জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মাহাবুবুল আকবর কল্লোল ও সাধারণ সম্পাদক এ্যাড. শাহেদ হাসান টগর প্রমুখ।






মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী 