শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » একটি ব্রিজের অপেক্ষায় হাজারো মানুষ
প্রথম পাতা » আঞ্চলিক » একটি ব্রিজের অপেক্ষায় হাজারো মানুষ
১৭১ বার পঠিত
মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একটি ব্রিজের অপেক্ষায় হাজারো মানুষ

---মাগুরা প্রতিনিধি : মাগুরা  মহম্মদপুর উপজেলার  নবগঙ্গা নদীর  নহাটা বাটাজোড় খেয়াঘাট আজও হাজারো মানুষের যাতায়াতের প্রধান ভরসা একমাত্র খেয়া নৌকা। একটি ব্রিজের জন্য অপেক্ষা করছে এই অঞ্চলের হাজারো মানুষ। তাদের অপেক্ষা যেন শেষ হচ্ছে না। তাই এবার নতুন সরকারের কাছে এই এলাকাবাসীর একটাই দাবি যেন এখানে একটি ব্রিজ হয়। সেই স্বপ্নের ব্রিজ দিয়ে পার হবে এলাকাবাসী।
মাত্র ৫ টাকায় নদী পার হয়ে প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। সময়ের প্রয়োজনে খেয়া পাড়ের মানুষের চাহিদা বেড়েছে ব্রিজের।
সরজমিন গিয়ে নহাটা বাটাজোড় খেয়াঘাট পাড়ের মানুষের দৈনন্দিন সমস্যা সম্পর্কে জানা গেছে। স্থানিয়দের বলছেন এই ঘাটে দীর্ঘদিন ধরে  একটা ব্রিজ দাবি করে আসছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৫০ বছরের বেশি পুরোনো এই খেয়াঘাটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে প্রায় ১২টি নৌকা নিয়মিত চলাচল করছে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মাঝিরা নিরলসভাবে যাত্রী পারাপারের কাজ করে যাচ্ছেন। কচুরিপানায় ভরা নদীপথ, জোয়ার-ভাটা ও প্রতিকূলতা উপেক্ষা করেই তারা যাত্রীদের নিরাপদে পার করে দিচ্ছেন। কিন্তু সময় এখন যাতায়াত ব্যাবস্থা আধুনিকতার সাথে তাল মিলিয়ে ব্রিজ হলে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। কেয়া পারাপারের সাধারণ মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হবে।
বিশেষ করে নদীর ওপারে বাটাজোড় এলাকার শতাধিক ব্যবসায়ী ও শিক্ষার্থী প্রতিদিন নহাটা বাজার ও আশপাশের এলাকায় যাতায়াতে এই খেয়াঘাটের ওপর নির্ভরশীল। নদীর এপারে বসবাসকারী অনেক মানুষকে জীবিকার তাগিদে মাগুরা জেলা শহরসহ বিভিন্ন এলাকায় যেতে হয়। ব্রিজে অভাবে এই নৌকাই তাদের একমাত্র ভরসা হয়ে উঠেছে।
খেয়াঘাটের মাঝিরা বলেন, অল্প ভাড়ায় মানুষের সেবা দেওয়াই তাদের লক্ষ্য। তবে কষ্টসাধ্য কাজের পরও  চেয়ে নিতেও অনেক সময় একটু বেশি সামান্য ভাড়া নিয়ে কথা-কাটাকাটির মুখে পড়তে হয়। তবুও  নিয়মিত সেবা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এই খেয়াঘাট না থাকলে তাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। কম খরচে ও স্বল্প সময়ে নদী পার হওয়ার সুযোগ থাকায় সাধারণ মানুষের জন্য এটি এক বড় আশীর্বাদ। প্রতিদিন হাজার হাজার নারী-পুরুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবী এই খেয়াঘাট ব্যবহার করছেন। আমাদের দুঃখ হলো পাশে ২টা ব্রিজ হয়েছে কিন্তু এই খেয়া ঘাটে ব্রিজ হয়নি। নতুন সরকারের কাছে আবেদন জানায় এই ঘাটে যেন ব্রিজ নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয়। তাতে আমাদের ভোগান্তি কমবে, জীবিকার জন্য সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হবে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)