শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় দুইদিনের সফরে সচিব তপন কান্তি ঘোষ
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় দুইদিনের সফরে সচিব তপন কান্তি ঘোষ
৩০১ বার পঠিত
শুক্রবার ● ৫ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় দুইদিনের সফরে সচিব তপন কান্তি ঘোষ

---

দুইদিনের সফরে খুলনার পাইকগাছায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। শুক্র ও শনিবার পাইকগাছায় অবস্থান করবেন তিনি।৫ এপ্রিল শুক্রবার সকালে ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, খুলনা টিসিবির যুগ্মপরিচালক মোঃ আনিছুর রহমান,ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমীন। উদ্বোধন শেষে তিনি রত্তনা হয়ে পাইকগাছা উপজেলার মামুদকাটী নিজ বাড়ীতে অবস্থান করার কথা রয়েছে। ৬ এপ্রিল শনিবার সকাল ১০ টায় হরিঢালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ও বেলা ১১ টায় কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সরকার প্রদত্ত টিসিবির পণ্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন। একই সাথে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার জনসাধারণের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এসময় উপস্থিত থাকবেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ অত্র এলাকায় অবস্থানকালে এলাকার সুধীজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। শনিবার তিনি ঢাকায় ফিরে যাবেন বলে জানা গেছে।





আঞ্চলিক এর আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)