বৃহস্পতিবার ● ২ মে ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় মালোপাড়া শীতলা মন্দির কমিটির নির্বাচন সম্পন্ন
পাইকগাছায় মালোপাড়া শীতলা মন্দির কমিটির নির্বাচন সম্পন্ন
অবশেষে পুলিশী প্রহরায় পাইকগাছায় বোয়ালিয়া হিতামপূর শ্রী শ্রী শীতলা মায়ের মন্দিরের ত্রি-বাষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি-অশোক বিশ্বাস,সম্পাদক-প্রকাশ বিশ্বাস ও কোষাধ্যক্ষ-পদে তরুন বিশ্বাস নির্বাচিত হয়েছেন।
জানাগেছে, মালোপাড়ার অভ্যন্তরীন দ্বন্দ্বে জেরে দীর্ঘদিন শীতলা মন্দিরের পূনাঙ্গ কমিটি ছিলনা। অবশেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নির্মল বিশ্বাস ও সম্পাদক মহাদেব বিশ্বাস নির্বাচনী তফশিল ঘোষনা করেন। কমিটির সভাপতি ৩ প্রার্থী , সম্পাদক দুই প্রার্থী ও কোষাধ্যক্ষ পদে দুই প্রার্থী মোট ৭ জন প্রার্থী ভোট লড়াইয়ে নামেন। নির্বাচনে দায়িত্বে থাকা থানার এসআই উত্তম চক্রবর্তী জানান, সভাপতি পদে ৩ প্রার্থী অশোক বিশ্বাস( ছাতা) মার্কায় ৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দু’ প্রার্থী মহিতোষ বিশ্বাস আনারস (৫৯) ভোট ও তার শ্যালক সুবোল বিশ্বাস চেয়ার (১৩’) ভোট পেয়েছেন। সম্পাদক পদে দু’প্রার্থীর মধ্যে প্রকাশ বিশ্বাস ( বল) ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী (মাছ) প্রতিকে দিপঙ্কর বিশ্বাস পান-৫২ ভোট। কোষাধ্যক্ষ পদে ২ জনের মধ্যে তরুন বিশ্বাস (প্রজাপতি) ৮০ ভোট পেয়ে নির্বাচিত হন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সঞ্জয় বিশ্বাস (গোলাপফুল) ৭৩ ভোট পান।বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৫৫ ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১ টি ব্যালট বাতিল হয়েছে।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে 