শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২ মে ২০২৪
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
৩০৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

---পাইকগাছায় উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, পাট চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বানিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিভিন্ন প্রশ্ন ও উত্তর পর্ব এবং সমাপনী বক্তৃতা প্রদান সহ সভাপতিত্ব করেন, বিজেএ চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ আকন্দ। বিশেষ অতিথি ছিলেন, জেলা পাট অধিদপ্তর এর সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান। কিইউ নোট পেপার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, যশোর মনিরামপুর পাট গবেষণা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম। উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন ও পাট চাষ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ। পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজেএ’র কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, খুলনা দৌলতপুর বিজেএ’র সহকারী সচিব দেবাশীষ ভট্টাচার্য্য, বিজেএ সিনিয়র নির্বাহী অফিসার বিনয় মন্ডল, উপসহকারী পাট সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ বৈদ্য। কর্মশালাটি উপস্থাপনা করেন, জেলা পরিদর্শক মো. মুজিবর রহমান। এসময় উপজেলার হরিঢালী, কপিলমুনি, রাড়ুলী, গদাইপুর এবং চাঁদখালী ইউনিয়নের ৫০ জন পাট চাষি কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ
মাগুরায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ
পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ
শালিখায় আঙুর চাষে সফল প্রবাস ফেরত মজিদ শালিখায় আঙুর চাষে সফল প্রবাস ফেরত মজিদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)