শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

SW News24
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন মাওলানা আবুল কালাম আজাদ
প্রথম পাতা » রাজনীতি » সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন মাওলানা আবুল কালাম আজাদ
১১৫ বার পঠিত
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন মাওলানা আবুল কালাম আজাদ

 

---শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, নদী খাল খননের মাধ্যমে কৃষির পুনর্জাগরণ এবং আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান ভিত্তি এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা–৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

 

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি দেশবিরোধী চক্র নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা উপেক্ষা করে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে হবে। জনগণের সচেতন ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ন্যায়ভিত্তিক, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।

১ ফেব্রুয়ারি রবিবার বিকেলে পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাকা বাজার ঈদগা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাড়ুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ তৌহিদুজ্জামান নূরের সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মহিববুল্লাহ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার।

এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী, সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রায়হান হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহম্মেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা. আসাদুল ইসলাম ও নির্বাহী সদস্য মো. আকবর হোসেন, ইসলামী ছাত্রশিবির পাইকগাছা পৌর থানা সভাপতি সাইদুল ইসলাম, সেক্রেটারি শহিদুল ইসলাম, পাইকগাছা থানা দক্ষিণের সেক্রেটারি সেলিম গোলদার, স্কুল বিভাগের পরিচালক নাহিদ হাসান, রাড়ুলী ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি শেখ নজরুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি মো. শফিকুল ইসলামসহ ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

জনসভায় বক্তারা বলেন, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।





রাজনীতি এর আরও খবর

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)