রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সাথে ধানের শীষ প্রতীকের প্রার্থীর ভার্চুয়ালী মতবিনিময়
পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সাথে ধানের শীষ প্রতীকের প্রার্থীর ভার্চুয়ালী মতবিনিময়
পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সংগঠন আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন খুলনা-৬ আসনের ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী। ১ ফেব্রুয়ারী রোববার সকালে উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে ভার্চুয়ালী যুক্ত হয়ে তিনি গ্রাম ডাক্তারদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি দেশের স্বাস্থ্য সেবা মানুষের দৌর গোড়ায় পৌঁছে দিতে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বাস্থ্য পরিকল্পনা বাস্তবায়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করার জন্য গ্রাম ডাক্তারদের প্রতি আহবান জানান। উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, বিএনপি নেতা মনিরুল ইসলাম মন্টু, মোশাররফ হোসেন, আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি অশোক ঘোষ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, গ্রাম ডাক্তার জিএম খায়রুল আলম, সিরাজুল ইসলাম, এস রোহতাব উদ্দিন আহমেদ, মনোরঞ্জন রায়, ইউপি সদস্য এসএম আয়ূব আলী, সাবেক ইউপি সদস্য আবুল বাশার, আব্দুল করিম, সাহেব আলী, ইয়াসিন, বিধান, রেজাউল ইসলাম, নিত্যানন্দ, আজিজুল হক, মিনারুল ইসলাম, খাদিজা বেগম, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, হুসাইন, মানস প্রমুখ।






শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 