বৃহস্পতিবার ● ২ মে ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ২০প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ২০প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ২০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. শেখ আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলীর পুত্র স ম শিবলী নোমানী রানা ও মোঃ আছাদুল বিশ্বাস।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ বজলুর রহমান, মিলন মোহন মন্ডল, সুকুমার চন্দ্র ঢালী, স ম আব্দুল ওয়াহাব বাবলু, ফরহাদ হোসেন ফয়সাল, মোঃ বাবুল শরীফ ও এস এম হাবিবুর রহমান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, অনিতা রানী মন্ডল, ইয়াসমিন বুসরা ও ময়না খাতুন। আগামী ৫ মে মনোনয়নপত্র যাচাই বাছাই,১২ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ১৩ মে প্রতীক বরাদ্ধ ও ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।






পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত
বিএনপির হাতে স্বাধীনতার পতাকা ২৪ এর ঐক্য বিনষ্ট হতে দেবেনা - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার 