শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল
১৬৭ বার পঠিত
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল

---মাগুরা প্রতিনিধি : মাগুরা-১ আসনের প্রার্থী মনোয়ার হোসেন খানের ধানের শীষের পক্ষে রবিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাগুরা শাখার  আয়োজনে মিছিল হয়েছে। এ সময় ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান মাগুরা পৌরসভার  মোল্লাপাড়া, মীরপাড়া, খান পাড়া, তাতিপাড়া, হাসপাতাল পাড়া, ভায়না মোড় এলাকায় সাধারণ ভোটারদের সাথে গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ১২ তারিখ  ধানের শীষের পক্ষে আপনারা ভোট প্রদান করুন। ধানের শীষের পক্ষে ভোট দিলে    দেশের উন্নয়ন হবে,  তারেক জিয়ার হাত কে শক্তিশালী করতে তাই আগামী নির্বাচনে সকলকে ধানের শীষের পক্ষে  ভোট দেয়ার আহবান জানান তিনি।
মাগুরা পৌরসভার  জাতীয়তাবাদী দলের সভাপতি  মাসুদ খান কিজিল বলেন, মাগুরা-১ আসনে মনোয়ার হোসেন খান একজন সৎ নির্ভীক ও সাহসী মানুষ। বিগত সময়ে মনোয়ার হোসেন খান মাগুরার আপামর মানুষের স্বাস্থ্য শিক্ষা ও যে কোন সমস্যার সমাধানে  এগিয়ে ছিলেন। তাছাড়া অসহায় দরিদ্র মানুষের পাশে তিনি বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করে মানুষের বুকে স্থান করে নিয়েছেন। তাই মাগুরা ১ আসনে  মনোয়ার হোসেন খানের জয় সুনিশ্চিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাগুরা শাখার সভানেত্রীরা বলেন,আমরা প্রতিদিন ধানের শীষের পক্ষে পাড়া মহল্লা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে  সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছি। দীর্ঘ ১৭ বছর পর এবার মানুষ ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছে। তাই আগামী ১২ তারিখ সারাদিন ধানের শিষের বিজয় দিন।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)