বৃহস্পতিবার ● ২ মে ২০২৪
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, পাট চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বানিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিভিন্ন প্রশ্ন ও উত্তর পর্ব এবং সমাপনী বক্তৃতা প্রদান সহ সভাপতিত্ব করেন, বিজেএ চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ আকন্দ। বিশেষ অতিথি ছিলেন, জেলা পাট অধিদপ্তর এর সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান। কিইউ নোট পেপার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, যশোর মনিরামপুর পাট গবেষণা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম। উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন ও পাট চাষ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ। পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজেএ’র কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, খুলনা দৌলতপুর বিজেএ’র সহকারী সচিব দেবাশীষ ভট্টাচার্য্য, বিজেএ সিনিয়র নির্বাহী অফিসার বিনয় মন্ডল, উপসহকারী পাট সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ বৈদ্য। কর্মশালাটি উপস্থাপনা করেন, জেলা পরিদর্শক মো. মুজিবর রহমান। এসময় উপজেলার হরিঢালী, কপিলমুনি, রাড়ুলী, গদাইপুর এবং চাঁদখালী ইউনিয়নের ৫০ জন পাট চাষি কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।






ঈদকে সামনে রেখে পশু প্রস্তুতে ব্যস্ত মাগুরার খামারিরা
পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন
পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন
মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক
পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত 