মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পুলিশের অভিযানে ১৩ আসামি আটক
পাইকগাছায় পুলিশের অভিযানে ১৩ আসামি আটক
খুলনার পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৩ জন আসামিকে আটক করা হয়েছে। জিআর, সিআর ও নন-জিআর মামলার এসব আসামিকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, ২ ফেব্রুয়ারী সোমবার রাতে পাইকগাছা থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৮ জন আসামিকে আটক করা হয়। আটকৃতরা হলেন, সামাদ আলী গাজীর ছেলে মোঃ রুহুল আমিন গাজী, লিয়াকত আলী গাজীর ছেলে মোহাম্মদ ইসমাইল হোসেন, মোঃ সবুর মালির ছেলে উজ্জাল মালি, মৃত আব্দুল খালেক গাজীর ছেলে মোঃ মোস্তফা গাজী,আব্দুল গনি মালির ছেলে আবু মুছা, মোহাম্মদ আলী গাজীর ছেলে আব্দুল মান্নান গাজী, মৃত বাবর আলী মালির ছেলে মোঃ সিরাজুল মালী এবং মৃত মার্জন গাজীর ছেলে কালাম গাজী।
লস্কর ইউনিয়নের মৃত জগদীশ হাওলার ছেলে উদয় কৃষ্ণ হাওলার ও রজব গাজীর ছেলে মুন্না গাজী। রাড়ুলী ইউনিয়নের মৃত নওয়ার গাজীর ছেলে মোঃ আমিনুর গাজী, আরাজী ভবানীপুর গ্রামের আফেল উদ্দিন মোড়লের ছেলে মোঃ আরিফুল মোড়ল এবং উলুডাঙ্গা গ্রামের মুনসুর আলী গাজীকে আটক করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার তাদের বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।
গত জানুয়ারি মাসে পাইকগাছা থানা পুলিশ মোট ১৪৮টি গ্রেফতারি পরোয়ানা তামিল করেছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন থানা পুলিশের এ কর্মকর্তা।






পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড 