রবিবার ● ৯ জুন ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা জেলা পরিষদের বাজেট সভা অনুষ্ঠিত
মাগুরা জেলা পরিষদের বাজেট সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭০ কোটি ৪৯ লক্ষ ৫০ হাজার ১০২ টাকার বাজেট ঘোষণা হয়েছে । গতকাল রবিবার দুপুরে মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু এ বাজেট পেশ করেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার । এ সময় সদর উপজেলা চেয়ারম্যান রানা আমীর ওসমান,জেলা পরিষদের প্রধান নির্বাহী প্রকৌশলী সানিউল কাদের,মাগুরা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সী রেজাউল হক,জেলা পরিষদের সাবেক প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম,মহম্মদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান,শালিখা সদর উপজেলা চেয়ারম্যান শ্যামল কুমার দে,সাকিব আল হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরুল রেজা কুটির প্রমুখ ।
সভায় জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৭০ কোটি ৪৯ লক্ষ ৫০ হাজার ১০২ টাকা ,ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১৩ লক্ষ ২৫ হাজার ৭৭১ টাকা । এ বাজেটে মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা ।
অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য,সুধীজন,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে 