শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ১০ জুন ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় আনন্দ মোহন বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় আনন্দ মোহন বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত
৩৩১ বার পঠিত
সোমবার ● ১০ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আনন্দ মোহন বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত

---

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনন্দ মোহন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান পুরুষ প্রভাষক আব্দুল ওয়াহাব বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান শিক্ষক অনিতা রাণী মন্ডল বেসরকারী ফলাফলে বিজয়ী হয়েছেন।

উপজেলার ৯৭ টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে চিংড়ী মাছ প্রতীকের প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস চিংড়ি মাছ প্রতীকে ৩৩ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মটর সাইকেল প্রতীকের প্রার্থী শেখ কামরুল হাসান পেয়েছেন ৩১ হাজার ২৭৮ ভোট। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে পালকি প্রতীকের প্রার্থী প্রভাষক আব্দুল ওয়াহাব বাবলু ১৮ হাজার ১৬৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দী যুবলীগ নেতা সুকুমার ঢালী উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮২০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিক্ষক অনিতা রাণী মন্ডল ফুটবল প্রতীকে ৩৬ হাজার ২৮১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দী উপজেলা যুব মহিলা লীগের ময়না বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৬৪ ভোট। তবে এবারের পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার ২ লাখ ৩১ হাজার ৯৩৮ জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ১৬ হাজার ৮৭২ জন ও নারী ভোটার ১ লাখ ১৫ হাজার ৬৭ জন। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এলাকার শত শত নারী পুরুষ শান্তিপূর্ণ ভাবে তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ভোট পড়েছে ৩৬.৩০ শতাংশ। মোট ২ লক্ষ ৩১ হাজার ৯ শত ১৩ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৮১ হাজার ৮শত ১০ জন।





রাজনীতি এর আরও খবর

শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)