মঙ্গলবার ● ২৫ জুন ২০২৪
প্রথম পাতা » অর্থনীতি » পাইকগাছা পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষনা
পাইকগাছা পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষনা
খুলনার পাইকগাছা পৌর সভার ২৪-২৫ অর্থ বছরে ৬৪ কোটি ১৮ লাখ ৯ হাজার ৫শত ৫৫ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভার মেয়রের কার্যালয়ে মেয়র সেলিম জাহাঙ্গীর এ বাজেট পেশ করেন। বাজেটে ৬৪ কোটি ১৮ লাখ ০৯ হাজার ৫৫৫ দশমিক ২৯ টাকা আয়, ৬৩ কোটি ৮৯ লাখ ১৪ হাজার ৯৩৭ দশমিক ০৮ টাকা ব্যয় ও ২৮ লাখ ৯৪ হাজার ৬১৮ দশমিক ২১ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেট সভায় মেয়র সেলিম জাহাঙ্গীর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তৃতা করেন, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু। বিশেষ অতিথি ছিলেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, ওসি (অপারেশন) রঞ্জন কুমার গাইন, পৌরসভা বাস্তবায়ন কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল ও স ম আব্দুল ওয়াহাব, পল্লীবিদ্যুৎ এর ডিজিএম ছিদ্দিকুর রহমান। পৌরসভার বাজেটের উপর বিভিন্ন সমস্যা ও সমাধান কল্পে প্যানেল মেয়র ২ এসএম তৈয়বুর রহমান এর উপস্থাপনায় বাজেট আহ্বায়ক কাউন্সিলর এস এম ইমদাদুল হক, সিটিসিআরপি মো. কাওছার আলী, কৃষি ব্যাংক এর ম্যানেজার মোঃ হাদিস উজ্জামান, প্রভাষক মোমিন উদ্দিন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, ব্যবসায়ী শহীদুল ইসলাম খোকন, জিএম ইকরামুল ইসলাম, ইমান আলী, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন। এসময় কাউন্সিলর পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, কবিতা রাণী দাশ, আসমা আহম্মেদ, রাফেজা খানম, মো. অহেদ আলী গাজী , রবিশংকর মন্ডল, ইমরান সরদার, উপ-সহকারী প্রকৌশলী মো. লিটু শেখ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, ইউডিএ উত্তম কুমার ঘোষ, হিসাব রক্ষক মৃনাল কান্তি সানা সহ কাউন্সিলর, কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।






সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান -সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় পূবালী ব্যাংকের ২৩৯ তম উপশাখার যাত্রা শুরু
পাইকগাছা পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা
জ্বালানী সংকটে বাড়ছে গোবরের তৈরি মশালের চাহিদা বাড়ছে
দেশে প্রথমবার কলাগাছের আঁশ থেকে দৃষ্টিনন্দন শাড়ি
পাইকগাছায় বাইনবাড়ীয়া ঘোষখালী নদীর উপর ব্রীজের নির্মাণ কাজ শুরু
পাইকগাছায় বেড়েছে ভেনামী চিংড়ির উৎপাদন; অচিরেই বাণিজ্যিক চাষের প্রত্যাশা
সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি পশু কোরবানি হয়েছে 