বুধবার ● ৩ জুলাই ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় রপ্তানি পণ্য চিংড়ী ও কাঁকড়া সম্পদ উৎপাদন বন্ধের চক্রান্তের প্রতিবাদে মতবিনিময় সভা
পাইকগাছায় রপ্তানি পণ্য চিংড়ী ও কাঁকড়া সম্পদ উৎপাদন বন্ধের চক্রান্তের প্রতিবাদে মতবিনিময় সভা
পাইকগাছায় কাঁকড়া সমিতি ও উপজেলা চিংড়ী চাষী সমিতির উদ্যোগে হিমায়িত রপ্তানি পণ্য চিংড়ী ও কাঁকড়া সম্পদ উৎপাদন বন্ধের চক্রান্তের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় কাঁকড়া চাষী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সাবেক সভাপতি দেবব্রত কুমার মন্ডল।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চিংড়ি চাষী সমিতির প্রধান উপদেষ্টা শেখ কামরুল হাসান টিপু। বিশেষ অতিথি ছিলেন চিংড়ী চাষী সমিতির সভাপতি ও পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও রয়্যাল ফিস ট্রেডিং এর স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন, এ্যাড,মোর্ত্তাজা জামান আলমগীর রুলু।
বক্তব্য রাখেন, কাঁকড়া সমিতির সভাপতি হিরামন মন্ডল, সাবেক সভাপতি অধিবাস সানা, সম্পাদক শিবপদ দেবনাথ, কাঁকড়া ব্যবসায়ী মোমিন উদ্দীন সরকার, চিংড়ী চাষী মনোহর চন্দ্র সানা, পোনা ব্যবসায়ী সাজ্জাত হোসেন, বাগদা পোনা হ্যাচারি মালিক মাহবুবুর রহমান সানা,শামীম হোসেন।
এ সময় বক্তারা বলেন, সরকার প্রতিবছর হিমায়িত এ সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ী ও কাঁকড়া রপ্তানি করে কোটি কোটি টাকা রাজস্ব আয় করছে। হাজার হাজার লোকের কর্ম সংস্থার ব্যবস্থা হয়েছে। এটা বন্ধ হলে সরকার যেমন রাজস্ব হারাবে তেমনি বেকার হবে হাজার হাজার লোক ও আইন শৃংখলার ব্যাপক অবনতি ঘটবে ।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে 