শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ৩ জুলাই ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান চেয়ারম্যানদের বরণ ও বিদায় অনুষ্ঠান
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান চেয়ারম্যানদের বরণ ও বিদায় অনুষ্ঠান
২৮১ বার পঠিত
বুধবার ● ৩ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান চেয়ারম্যানদের বরণ ও বিদায় অনুষ্ঠান



---
 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ খুলনার  কয়রা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জিএম মোহসিন রেজা,  ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মেহেদী হাসান এবং মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়েছে। 
একই সাথে বিগত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানাকে বিদায় জানানো হয়েছে। 

৩ জুলাই বুধবার বেলা ১১টায় কয়রা উপজেলা  পরিষদ মিলনায়তনে এই বরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস । এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ও বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও রুলি বিশ্বাস  বলেন, বিদায়ী উপজেলা পরিষদ অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করেছেন সেটাই প্রশংসার যোগ্য। তিনি আশা করেন, নতুন উপজেলা পরিষদ সকলের সাথে সমন্বয় করে উপজেলার কার্যক্রমকে আরো গতিশীল করবে।

 নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম মোহসিন রেজা  তাঁর বক্তব্যকালে বলেন, তাকে অকুন্ঠ সমর্থন দিয়ে নির্বাচিত করায় কয়রা উপজেলা বাসীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি সকলের মতামতের ভিত্তিতে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড চালাবেন বলে জানান। তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন। বিদায়ী উপজেলা চেয়ারম্যানের প্রশংসা ও সকলের সহযোগীতাও কামনা করেছেন। 

এছাড়া বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যে কোন প্রয়োজনে তাঁরা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলাবাসীর পাশে থাকবেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধান, স্হানীয় সুধী সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)