বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরন
মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ইসাডো মাগুরা। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের এমআর রোডে ইসাডোর কার্যালয়ে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদুল আলম প্রধান অতিথি থেকে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে এ কম্বল বিতরন করেন। এ সময় শহর সমাজ সেবা কার্যালয়ের অফিসার মোঃ আবু মুসা, ইসাডোর চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান খান ও ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের উপস্থিত ছিলেন।
ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের জানান,প্রতি বছরের ন্যায় এ বছরও ইসাডোর আয়োজনে অসহায় ও ছিন্নমুল শিশুদের মাঝে শীতের পোশাক এবং দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। বিগত সময়ে যেমন ইসাডো মানুষের পাশে ছিল এখনো গরিব অসহায় ছিন্নমুল প্রতিবন্ধী মানুষের পাশে থেকে কাজ করে আসছে।






নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ 