শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪
২১২ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪

---নড়াইল প্রতিনিধি; নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, ৮০০ রাউন্ড গুলিসহ ধারালো অস্ত্র এবং বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়। ‘বাংলাদেশ আর্মি’ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ৪টা ১৬ মিনিটে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, গতকাল বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে একটি করে পিস্তল, ম্যাগাজিন ও এয়ারগান, ৮০০ রাউন্ড এয়ারগানের গুলি এবং বেশ কিছু দেশি ধারালো অস্ত্র ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

অভিযানে দিঘলিয়া গ্রামের তোফায়েল মন্ডল (২৫), লাহুড়িয়া ডহরপাড়ার রাসেল বিশ্বাস (১৯), সাতক্ষীরা শ্যামনগর থানার বইশখালি গ্রামের ইসমাইল হোসেন পিন্টু (৫০) এবং একই গ্রামের আমিনুর গাজীকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে, লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, প্রথমে দিঘলিয়া গ্রামের তোফায়েল মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। পরে আগ্রাহাটি এলাকার ছোটন মোল্যার মাছের ঘের থেকে রাসেল, পিন্টু ও আমিনুরকে আটক করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬ নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)