বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
পাইকগাছায় গত ২৪ ঘন্টায় পুলিশী অভিযানে রাজনৈতিক মামলায়-২,চাঁদাবাজি ২, মাদক-৪, চুরি-২,কিশোর গ্যাং-৩ ও নিয়মিত মামলায়-৩ জনসহ বিভিন্ন অপরাধে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৭ ব্যক্তির সাজা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানাগেছে, গড়ইখালীর বাইনবাড়ীয়াতে এক স্কুল শিক্ষিকার স্বামী ঠাকুরদাস সানাসহ একাধিক ব্যক্তিকে পুলিশের তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে চাঁদাদাবি’র অভিযোগে হোগলারচকের কাদের সরদার ও রনি গাইনকে গ্রেফতার করা হয়।
এদিকে নারী-শিশু নির্যাতন দমন আইনের নিয়মিত মামলায় গড়ইখালীর শান্তা-ফকিরাবাদের নূর ইসলাম জোয়াদ্দার, রাজা গাজী ও জালাল গাজী কে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে রাজনৈতিক মামলায় রাড়ুলীর জালাল জোয়াদ্দার ও আলমতলার তৌহিদুল ইসলাম তনুকে গ্রফতার করা হয়। এ দু’জনকে ২২-৮-২৪ সালের ৬নং নাশকতার মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার করা হয়।
এছাড়া মাদকের অভিযোগে কপিলমুনির হাসিবুল, নাছিরপুরের শহীদ হাসান বিশ্বাস,মাহমুদকাটির প্রদীপ দেবনাথ,খড়িয়ার পল্লব হালদার, চাঁদখালী ফতেপুরের হুসাইন গাজী ও চুরির ঘটনায় চাঁদখালীর দেবদুয়ারের শেখ নেওয়াজসহ মোট-২২ জন গ্রেফতার হয়েছেন।
পুলিশী অভিযান অব্যাহতের ঘোষনা দিয়ে ওসি শেখ আব্দুল আউয়াল কবির বলেন, ২৪ ঘন্টায় চাঁদাবাজি, নাশকতা,মাদক-চুরিসহ বিভিন্ন অপরাধে ২২ জনকে
গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৭ জন সামরী ট্রায়ালে সাজা ও অন্যদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।






নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম 