বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪
নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪
নড়াইল প্রতিনিধি; নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, ৮০০ রাউন্ড গুলিসহ ধারালো অস্ত্র এবং বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়। ‘বাংলাদেশ আর্মি’ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ৪টা ১৬ মিনিটে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, গতকাল বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে একটি করে পিস্তল, ম্যাগাজিন ও এয়ারগান, ৮০০ রাউন্ড এয়ারগানের গুলি এবং বেশ কিছু দেশি ধারালো অস্ত্র ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
অভিযানে দিঘলিয়া গ্রামের তোফায়েল মন্ডল (২৫), লাহুড়িয়া ডহরপাড়ার রাসেল বিশ্বাস (১৯), সাতক্ষীরা শ্যামনগর থানার বইশখালি গ্রামের ইসমাইল হোসেন পিন্টু (৫০) এবং একই গ্রামের আমিনুর গাজীকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে, লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, প্রথমে দিঘলিয়া গ্রামের তোফায়েল মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। পরে আগ্রাহাটি এলাকার ছোটন মোল্যার মাছের ঘের থেকে রাসেল, পিন্টু ও আমিনুরকে আটক করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।






পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত 