মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে জাটকা ইলিশ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা
কেশবপুরে জাটকা ইলিশ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে মাছ বাজারে জাটকা ইলিশ বিক্রি করার অপরাধে কামরুজ্জামান (৪৫) নামের এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত জানা গেছে, কেশবপুর উপজেলার ভোগতী-নরেন্দ্রপুর গ্রামের আফসার আলী বিশ্বাস এর ছেলে কামরুজ্জামান ীশহরের মাছবাজারে জাটকা ইলিশ মাছ বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে মাছ ব্যবসায়ী কামরুজ্জামান কে দুই হাজার টাকা জরিমানা করেন। এসময় জব্দকৃত ১০ ইঞ্চির ছোট ৩ কেজি জাটকা ইলিশ মাছ কেশবপুর শিশু সদন এতিমখানায় বিতরণ করা ।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের জাটকা ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত সম্পূর্ণভাবে দণ্ডনীয় অপরাধ। আইন অমান্য করে জাটকা ইলিশ বিক্রি করার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৫ ধারা অনুযায়ী কামরুজ্জামানকে দুই হাজার জরিমানা করা হয়েছে। আগামীতেও উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ
মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ 