শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ; গ্রেফতার নারীসহ ১৫ জন
মাগুরায় বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ; গ্রেফতার নারীসহ ১৫ জন
মাগুরা প্রতিনিধি : মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের শিবরামপুর ও বাটিকাডাঙ্গা এলাকায় বুধবার সন্ধ্যায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ওয়ার্ড বিএনপির পার্টি অফিস ভাংচুর। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এরই প্রেক্ষিতে পুলিশের অভিযানে ঐ রাতেই ১জন নারী সহ ১৫ জনকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বিকাল ৪টার সময় মাগুরা সদর থানা পুলিশ ১৫ জন আসামিকে কোর্টে চালান করেন। উক্ত ঘটনা সংক্রান্তে মাগুরা সদর থানায় পৃথক দুইটি মামলা রুজু হয়েছে, মাগুরা সদর থানার মামলা নং-৩২ ও ৩৩ দায়ের করা হয়। উল্লেখ্য, ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের চাল বিতরণকে কেন্দ্র করে ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারিকুল শেখ ও একই ওয়ার্ডের বিএনপি নেতা আবু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুম ইসলাম জানান, বাটিকাডাংগা চার রাস্তার মোড়ে স্থানীয় বিএনপি অফিসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ড বন্টনের বিষয়কে কেন্দ্র করে স্থানীয় বিএনপি’র দুই পক্ষের মধ্যে মারামারি ও অফিস ভাংচুরের ঘটনায় ২টা মামলা রুজু ও উভয় পক্ষের নারী সহ ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।






নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ 