শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মৎস্য ঘের থেকে অপহরণ হওয়া ডুমুরিয়ার রিপনের সন্ধান মেলেনি; থানায় জিডি।
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মৎস্য ঘের থেকে অপহরণ হওয়া ডুমুরিয়ার রিপনের সন্ধান মেলেনি; থানায় জিডি।
১৪৮ বার পঠিত
শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মৎস্য ঘের থেকে অপহরণ হওয়া ডুমুরিয়ার রিপনের সন্ধান মেলেনি; থানায় জিডি।

---খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাসাখালী মৎস্য ঘের থেকে রিপন ও লিটন দুইজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

‎জিডি সূত্রে জানা যায়, উপজেলার গড়ইখালী ইউনিয়নের মিনাজ নদীর তীরে ওই এলাকার মহব্বত হোসেনের প্রায় ২৫০ বিঘা জমিতে মৎস্য ঘের রয়েছে। তার শ্বশুর ডুমুরিয়া উপজেলার শোভনা পশ্চিম পাড়ার খোদাবক্স শেখের বড় ছেলে শেখ ইমরান হোসেন রিপন (৫৫) নিয়মিত ঘের দেখাশোনা ও প্রায়ই ওই ঘেরে রাত্রিযাপন করতেন। মাঝে মধ্যে তার বন্ধু নাদির হোসেন লিটনও ঘেরের দেখাশোনা করতেন। গত ২৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে ঘেরে আসেন রিপন। পরে রাত সাড়ে ৬টার দিকে মহব্বত হোসেন স্ত্রী-সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। ঘেরে তখন রিপন, লিটন ও কর্মচারী হাসেম আলী অবস্থান করছিলেন। এদিকে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কর্মচারী হাসেম আলী নিজ বাড়িতে যাওয়ার সময় রিপনকে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘেরের পশ্চিম দিকে যেতে দেখেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে ঘেরের মূল বাসায় গিয়ে তিনি দেখতে পান, ঘরের সামনে জুতা ছড়ানো-ছিটানো, সোলার লাইট ভাঙা, আসবাবপত্র এলোমেলো এবং খাবারের পাত্র ছড়িয়ে আছে। তবে ঘরের ভেতরে রিপন ও লিটনকে পাওয়া যায়নি।

‎খবর পেয়ে মহব্বত হোসেন ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেন। নিখোঁজ দুজনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া ঘরে রাখা আনুমানিক ৬০ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোন পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। জিডি নং-১২১৪। থানা অফিসার ইনচার্জ বলেন,বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত
মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১ মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)