শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মৎস্য ঘের থেকে অপহরণ হওয়া ডুমুরিয়ার রিপনের সন্ধান মেলেনি; থানায় জিডি।
পাইকগাছায় মৎস্য ঘের থেকে অপহরণ হওয়া ডুমুরিয়ার রিপনের সন্ধান মেলেনি; থানায় জিডি।
খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাসাখালী মৎস্য ঘের থেকে রিপন ও লিটন দুইজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার গড়ইখালী ইউনিয়নের মিনাজ নদীর তীরে ওই এলাকার মহব্বত হোসেনের প্রায় ২৫০ বিঘা জমিতে মৎস্য ঘের রয়েছে। তার শ্বশুর ডুমুরিয়া উপজেলার শোভনা পশ্চিম পাড়ার খোদাবক্স শেখের বড় ছেলে শেখ ইমরান হোসেন রিপন (৫৫) নিয়মিত ঘের দেখাশোনা ও প্রায়ই ওই ঘেরে রাত্রিযাপন করতেন। মাঝে মধ্যে তার বন্ধু নাদির হোসেন লিটনও ঘেরের দেখাশোনা করতেন। গত ২৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে ঘেরে আসেন রিপন। পরে রাত সাড়ে ৬টার দিকে মহব্বত হোসেন স্ত্রী-সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। ঘেরে তখন রিপন, লিটন ও কর্মচারী হাসেম আলী অবস্থান করছিলেন। এদিকে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কর্মচারী হাসেম আলী নিজ বাড়িতে যাওয়ার সময় রিপনকে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘেরের পশ্চিম দিকে যেতে দেখেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে ঘেরের মূল বাসায় গিয়ে তিনি দেখতে পান, ঘরের সামনে জুতা ছড়ানো-ছিটানো, সোলার লাইট ভাঙা, আসবাবপত্র এলোমেলো এবং খাবারের পাত্র ছড়িয়ে আছে। তবে ঘরের ভেতরে রিপন ও লিটনকে পাওয়া যায়নি।
খবর পেয়ে মহব্বত হোসেন ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেন। নিখোঁজ দুজনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া ঘরে রাখা আনুমানিক ৬০ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোন পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। জিডি নং-১২১৪। থানা অফিসার ইনচার্জ বলেন,বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।






মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু 