রবিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » কয়রায় বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
কয়রায় বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার কয়রায় বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু হযেছে। কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ধানক্ষেতে ইঁদুর দমনে পাতা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা বৈদ্য (৪০) মারা গেছেন। রোববার সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটে। নিহত লতিকা ওই এলাকার বরুণ বৈদ্যের স্ত্রী। স্থানীয়রা জানান, গ্রামের নিরোদ রায় তাঁর ধানক্ষেতে ইঁদুর মারার উদ্দেশ্যে পাশের বাড়ি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে তারের ফাঁদ পেতে রেখেছিলেন। শনিবার সন্ধ্যার পর থেকে লতিকার পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরের ভোরে এলাকাবাসী ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় লতিকার মরদেহ পড়ে থাকতে দেখেন। এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, কয়রায় ফসল রক্ষার নামে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক ফাঁদ ব্যবহারের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে।
কয়রা থানার ওসি শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।






নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ
নড়াইলে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার
পাইকগাছায় চার চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক
আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার
পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান 