শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » কয়রায় বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
প্রথম পাতা » অপরাধ » কয়রায় বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
১৭৭ বার পঠিত
রবিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রায় বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

---কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার কয়রায় বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু হযেছে। কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ধানক্ষেতে ইঁদুর দমনে পাতা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা বৈদ্য (৪০) মারা গেছেন। রোববার সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটে। নিহত লতিকা ওই এলাকার বরুণ বৈদ্যের স্ত্রী। স্থানীয়রা জানান, গ্রামের নিরোদ রায় তাঁর ধানক্ষেতে ইঁদুর মারার উদ্দেশ্যে পাশের বাড়ি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে তারের ফাঁদ পেতে রেখেছিলেন। শনিবার সন্ধ্যার পর থেকে লতিকার পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরের ভোরে এলাকাবাসী ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় লতিকার মরদেহ পড়ে থাকতে দেখেন। এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, কয়রায় ফসল রক্ষার নামে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক ফাঁদ ব্যবহারের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে।

 

কয়রা থানার ওসি শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো  ছেলে পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আর্কাইভ