রবিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এমপি মাওলানা আবুল কালাম আজাদ
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এমপি মাওলানা আবুল কালাম আজাদ
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
২২ ফেব্রুয়ারী রবিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। পরিষ্কার পরিচ্ছন্নতা পরবর্তী তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে সেবার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এমপি আবুল কালাম আজাদ।
স্বাস্থ্য কমপ্লেক্সে এ অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে হাসপাতালের সার্বিক অবস্থা, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। আলোচনায় সভায় বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবর রহমান, জামায়াত নেতা মাওলানা গোলাম সরোয়ার, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা কামাল হোসেন, সিনিয়র প্রভাষক আব্দুল মমিন সানা, মো. আলতাফ হোসেন, মো. আসাদুল ইসলাম, এসকে মহিবুল্লাহ, তামিম রায়হান, আল-মামুন সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং হাসপাতালের চিকিৎসক-নার্সবৃন্দ।






পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি 