রবিবার ● ১৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » বিবিধ » চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ
চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ

প্রেস বিজ্ঞপ্তি:
চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে ১৪ জুলাই রবিবার বিকাল ৫.৩০ মিনিটে ক্লাবের সদস্যদের নিয়ে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
বেতার শ্রোতা ও ক্লাব সদস্যদের নিয়ে মধুমালা রেডিও ক্লাব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। মধুমালা রেডিও ক্লাব সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সদস্য মোঃ শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিয়ামাতুল্লাহ মুনিম, রুপ কুমার পাল, সমাজ সেবক শিশমোহাম্মদ প্রমুখ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপি বাড়ির ছাদ, টব এবং আঙিনায় গাছের চারা রোপণ করার পরিকল্পনা করা হয়। সামাজিক বন বিভাগ ও কৃষি বিভাগের সহায়তা পেলে এ বছর ক্লাব সদস্য, বেতার শ্রোতা ও শিক্ষার্থীদের মাঝে ৫০০ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে বলে ক্লাব সভাপতি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নং শাহ্জাহানপুর ইউনিয়নে মধুমালা রেডিও ক্লাব শতাধিক রেডিও শ্রোতা নিয়ে শিশু-কিশোর ও তরুণ যুবকদের মাঝে নিরাপদ পরিবেশ, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে।






পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা
মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা 