মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারী মালিককে ১০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারী মালিককে ১০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারী মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুর মেসার্স রিমি বেকারি ও কালিদাসপুর নাজমুল বেকারীর মালিককে অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা ও রং মেশানোয় প্রত্যেক প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অভিযানে ছিলেন, প্রসিকিউটর উপজেলা সেনেটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় মন্ডল, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, আনসার সদস্য সাইফুল সহ সঙ্গীয় ফোর্স। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক প্রত্যেক প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বেকারি মালিকগণদের কে মানসম্পন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন সহ সকল কর্মচারীকে নির্ধারিত পোশাক পড়ে কাজ করার নির্দেশনা দেন। প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক এ জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।






পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ 