শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনির খাজরা হাকিমিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের অপসারনের দাবীতে মানববন্ধন
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনির খাজরা হাকিমিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের অপসারনের দাবীতে মানববন্ধন
২৪৭ বার পঠিত
সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনির খাজরা হাকিমিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের অপসারনের দাবীতে মানববন্ধন

---

 

আশাশুনি  : আশাশুনির খাজরা হাকিমিয়া দাখিল মাদ্রাসার অবৈধভাবে দীর্ঘদিন ভারপ্রাপ্ত সুপারের পদ থেকে অপসারনের দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের সামনে মেইন সড়কে খাজরা হাকিমিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য, অভিভাবক ও সচেতন এলাকাবাসির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম মোড়লের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য মুস্তাফিজুর রহমান সানা, ইউপি সদস্য রবিউল ইসলাম ও ইয়াকুব আলী, দাতা মইনুল ইসলাম মোড়ল, অভিভাবক ছাইফল ইসলাম, আমিরুল ইসলাম গাজী, বাবুল গাজী প্রমূখ। বক্তাগন বলেন, খাজরা হাকিমিয়া দাখিল মাদ্রাসায় অবৈধভাবে দীর্ঘদিন ভারপ্রাপ্ত সুপার হিসেবে পদ আকড়ে রেখেছেন মাদ্রাসার আইসিটি শিক্ষক মু. আবু রায়হান। তিনি  মাদ্রাসা প্রতিষ্ঠাতা আব্দুল হাকিমের পুত্র। সুপার আব্দুল হাকিমের অবসরের পর তার পুত্র জৈষ্টতার দিক দিয়ে ৬ নং তালিকাভূক্ত আইসিটি শিক্ষক আবু রাহানকে সিনিয়রদের বাদ দিয়ে ২০১৯ সালে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব অর্পন করেন। সে থেকে অবৈধভাবে তিনি পদটি আকড়ে রেখেছেন। বর্তমানে মাদ্রাসায় শিক্ষকের সংখ্যা ১৩ জন, চাত্র-ছাত্রী সংখ্যা খাতা কলমে প্রায় সাড়ে ৩ শ। ওই অবৈধ ভারপ্রাপ্ত সুপারের অধীনে গত ৫ জুলাই গোয়ালডাঙ্গা দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মনিরুল ইসলামকে সহকারি সুপার হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তিনি গত ১ আগষ্ট মাদ্রাসায় সহকারি সুপার হিসেবে যোগদান করেছেন। মাদ্রাসায় দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার লক্ষে অদ্যবদি যোগদানকৃত সহকারি সুপার বা সিনিয়র মিক্ষকদের হাতে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব অর্পন করছেন না আইসিটি শিক্ষক আবু রায়হান। তিনি পিতার ইস্টালে ক্ষমতা সরকারি বিধি বহির্ভূতবাবে আকড়ে রেখেছেন। বক্তাগন এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন নিবেদন করেও অদ্যবদি কাজের কাজ কিছুই হচ্ছেনা। অনতিবিলম্বে সরকারি বিধি মোতাবেক সহকারি সুপার হিসেবে দূর্নীতিবাজ আবু রায়হানকে অপসারন করে অন্য কাউকে দায়িত্ব প্রদানের দাবী জানিয়ে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।





আঞ্চলিক এর আরও খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্কাইভ