শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
২৭৩ বার পঠিত
মঙ্গলবার ● ১৫ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

---

 

পরিতোষ কুমার বৈদ্য,  শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ; “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি“ এই প্রতিপাদ্যকে মাথায় রেখে ১৫ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ এর আয়োজনে বেসরকারি সংস্থা সিসিডিবি-স্টেপ এন্ড বিল্ড-ইন এবং কারিতাস খুলনা অঞ্চল কর্তৃক পরিচালিত এফসিসিপি-৩ প্রকল্প এর সহযোগিতায় দিনব্যাপি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।     

 

উক্ত অনুষ্ঠান উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে শুরু  হয়ে এলাকা ঘুরে আবার পরিষদে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে আলচনা সভা দিয়ে শেষ করা হয় । আলোচনায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন ” বুড়িগোয়ালিনী বাংলাদেশের একটি দক্ষিন-পশ্চিম অঞ্চলের উপকূলীয় দুর্যোগ ঝুঁকিপুর্ণ এলাকা। এখানে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ ঘটে। যার পরিমাণ ও মাত্রা দিন দিন বেড়েই চলছে। আমাদের সচেতন হতে হবে এবং সঠিক ভাবে দুর্যোগ মোকাবেলা করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে হবে ” এই সময় উক্ত দিনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্প এর প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, কারিতাস খুলনা অঞ্চলের এফসিসিপি-৩ প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ শহিদুল ইসলাম। এছাড়া গাবুরা ইউনিয়নে গাইনবাড়িতে সিসিডিবি এর আয়োজনে স্বেচ্ছায় মাটির রাস্তা সংস্কার, পরিষ্কার পরিচ্চন্নতা প্রতিযোগিতা এবং কমিউনিটিতে বর্নাঢ্য শোভাযাত্রা ও প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভার পাশাপাশি বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বূড়িগোয়ালিনী এবং গাবুরাতে প্রায় ২৭০ জন লক্ষিত জনগোষ্ঠী সহ অন্যান্য স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)