শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
২৪১ বার পঠিত
মঙ্গলবার ● ১৫ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

---

 

পরিতোষ কুমার বৈদ্য,  শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ; “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্যকে মাথায় রেখে ১৫ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ এর আয়োজনে বেসরকারি সংস্থা সিসিডিবি-স্টেপ এন্ড বিল্ড-ইন এবং কারিতাস খুলনা অঞ্চল কর্তৃক পরিচালিত এফসিসিপি-৩ প্রকল্প এর সহযোগিতায় দিনব্যাপি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।     

 

উক্ত অনুষ্ঠান উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে শুরু  হয়ে এলাকা ঘুরে আবার পরিষদে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে আলচনা সভা দিয়ে শেষ করা হয় । আলোচনায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন ” বুড়িগোয়ালিনী বাংলাদেশের একটি দক্ষিন-পশ্চিম অঞ্চলের উপকূলীয় দুর্যোগ ঝুঁকিপুর্ণ এলাকা। এখানে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ ঘটে। যার পরিমাণ ও মাত্রা দিন দিন বেড়েই চলছে। আমাদের সচেতন হতে হবে এবং সঠিক ভাবে দুর্যোগ মোকাবেলা করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে হবে ” এই সময় উক্ত দিনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্প এর প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, কারিতাস খুলনা অঞ্চলের এফসিসিপি-৩ প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ শহিদুল ইসলাম। এছাড়া গাবুরা ইউনিয়নে গাইনবাড়িতে সিসিডিবি এর আয়োজনে স্বেচ্ছায় মাটির রাস্তা সংস্কার, পরিষ্কার পরিচ্চন্নতা প্রতিযোগিতা এবং কমিউনিটিতে বর্নাঢ্য শোভাযাত্রা ও প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভার পাশাপাশি বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বূড়িগোয়ালিনী এবং গাবুরাতে প্রায় ২৭০ জন লক্ষিত জনগোষ্ঠী সহ অন্যান্য স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের ভবন নির্মাণ কাজ ত্বরান্বিত হচ্ছে পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের ভবন নির্মাণ কাজ ত্বরান্বিত হচ্ছে
শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ
পাইকগাছায় চাঁদখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জোয়াদার রসুল বাবু মৃত্যু বরণ করেছে পাইকগাছায় চাঁদখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জোয়াদার রসুল বাবু মৃত্যু বরণ করেছে
শ্রীপুরে নিম্নমানের ইট দিয়ে চলছে এইচবিবি রাস্তা নির্মাণের কাজ শ্রীপুরে নিম্নমানের ইট দিয়ে চলছে এইচবিবি রাস্তা নির্মাণের কাজ
মাগুরায় সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক সেমিনার মাগুরায় সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক সেমিনার
পাইকগাছার ফায়ার সার্ভিস স্টেশন ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের জায়গা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার ফায়ার সার্ভিস স্টেশন ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের জায়গা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় মেডিকেল কলেজের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত মাগুরায় মেডিকেল কলেজের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
পাইকগাছা জিরোপয়েন্টে ড্রেনেজবিহীন সড়ক নির্মাণ: জনদুর্ভোগ চরমে পাইকগাছা জিরোপয়েন্টে ড্রেনেজবিহীন সড়ক নির্মাণ: জনদুর্ভোগ চরমে
পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
মাগুরায় মহান মে দিবস পালিত মাগুরায় মহান মে দিবস পালিত

আর্কাইভ