মঙ্গলবার ● ১৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জেলা আইন শৃংখলা কমিটির সভা
মাগুরায় জেলা আইন শৃংখলা কমিটির সভা

মাগুরা প্রতিনিধি : মাগুরায় জেলা আইন শৃংখলা কমিটির সভা গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় পুলিশ সুপার মিনা মাহমুদা, মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান, সিভিল সার্জন শামীম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, তত্বাবধায়ক মাগুরা সদর হাসপাতাল মহশীন আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ সুশান্ত কুমার বিশ্বাস, কমান্ডেন্ট আনসার ভিডিপি মাহবুবুর রহমান বক্তব্য রাখেন। সভায় জেলায় অপমৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে আইন শৃংখলা পরিস্থিতির বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক তার বক্তব্যে জেলার আইন শৃংখলা রক্ষায় জনগনকে সম্পৃক্ত করে কাজ করার জন্য সংশ্লিষ্ঠ কর্মকর্তাকে আহবান জানান। পুলিশ সুপার মিনা মাহমুদা তার বক্তব্যে জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় জনগনকে ধন্যবাদ জানিয়ে তিনি জেলার সার্বিক আইন শৃংখলা রক্ষায় জনগনের সহযোগিতা কামনা করেন ।






পাইকগাছায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে মাগুরায় শোভাযাত্রা ও আলোচনা সভা
হামের ফ্রি আইসিইউ সেবা নিশ্চিত করার দাবিতে মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমাবেশ
পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে সাইকেল, সেলাই মেশিন ও ঈদ সামগ্রী প্রদান
পাইকগাছায় ভুমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট বৃদ্ধির দাবি
মাগুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং
পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু
মাগুরা পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে আরইউটিডিপি কর্মশালা
মাগুরায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ 