শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » নারী ও শিশু » শ্যামনগরে নারীদের কর্মসংস্থান বৃদ্ধিতে কোয়েল পাখি বিতরণ
প্রথম পাতা » নারী ও শিশু » শ্যামনগরে নারীদের কর্মসংস্থান বৃদ্ধিতে কোয়েল পাখি বিতরণ
২৪৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরে নারীদের কর্মসংস্থান বৃদ্ধিতে কোয়েল পাখি বিতরণ

---

পরিতোষ কুমার বৈদ্য;  শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ; সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের কোয়েল পাখি পালনে উদ্বুদ্ধ করতে এবং নারীদের কর্মসংস্থান বৃদ্ধি করতে কোয়েল পাখি বিতরণ করেছে।

দুই ধাপে ২৭ ও ৩১ অক্টোবর রবিবার ও বৃহস্পতিবার কোয়েল পাখি বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের (দুই ধাপে ) ১২ জন নারী সদস্যকে ১২০০ টি কোয়েল পাখির বাচ্চা এবং বাচ্চার খাদ্য হিসেবে ৬০০ কেজি ফিড বিতরণ করা হয়।

বিতরণের সময় উপস্থিত ছিলেন একজন সফল উদ্যোক্তা মোঃ ফয়সাল আহমেদ নাঈম, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।

উদ্যোক্তা মোঃ ফয়সাল আহমেদ নাঈম বলেন, কোয়েল পাখি পালনে নারীদের অন্তর্ভূক্ত করতে পারলে কোয়েল চাষের প্রসার ঘটবে। কোয়েল পাখি পালনে কোন ধরণের সমস্যা হলে সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ রাখবেন। সিসিডিবি নারীদের ক্ষমতায়নে যে উদ্যোগ নিয়েছে তার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য যে, গতমাসে এসব নারীদেরকে ২ দিন ব্যাপী বিকল্প জীবিকায়ন হিসেবে কোয়েল পাখি পালনের প্রশিক্ষণ করানো হয়।  প্রশিক্ষণের অংশ হিসেবে নারীদের নওয়াবেঁকী বাজারে একজন সফল উদ্যোক্তার কোয়েল পাখির খামার পরিদর্শনের মাধ্যমে কোয়েল পাখি পালনের উপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।





নারী ও শিশু এর আরও খবর

ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান
পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল
ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের
মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা
পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান
পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত
শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)