বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ২ সাংবাদিককে সম্মানহানী করায় জরুরী সভা ও বিএনপির একাংশের সংবাদ বর্জন
পাইকগাছায় ২ সাংবাদিককে সম্মানহানী করায় জরুরী সভা ও বিএনপির একাংশের সংবাদ বর্জন
প্রেস বিজ্ঞপ্তি ;
খুলনার পাইকগাছায় বিএনপির একংশের ছত্রছায় সহযোগী সংগঠনের কিছু উচ্ছশৃংখল নামধারী নেতা-কর্মী কর্তৃক সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর ও লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি জি এম মিজানুর রহমানে ও দৈনিক বাংলাদেশের আলো ও আজকের কন্ঠস্বর পত্রিকার উপজেলা প্রতিনিধি জিয়াউদ্দিন নায়েব এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কালপনিক, কুরুচিপূর্ণ স্টাটাস দিয়ে সম্মানহানীর অপচেষ্টায় লিপ্ত হোরায়েরা বাদশা ও রাতুল গাজী ।
বুধবার (৩০ অক্টোবর) পেষাগত কাজ শেষে পৌনে ৪টার দিকে বাড়িতে ফেরার পথে ঘোষাল গ্রামের মৃত সোনাই মোড়লের ছেলে নব্য বিএনপি নেতা পরিচয়দানকারী মোবারেক হোসেন জয় ও গড়ের আবাদ গ্রামের গোলজার মোল্লার ছেলে হোরাইরা বাদশা সরল বাজারে মোটরসাইকেলের গতিরোধ করে মোবাইল কেড়ে নিয়ে সকল ডকুমেন্ট চেক করে অসৌজন্যমুলক আচারন করে।
এঘটনার প্রতিবাদে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা জরুরী ভিত্তিতে সংগঠনের সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে (ভার্সুয়াল) এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ৩দিনের মধ্যে যদি সৃষ্ট ঘটনার সুষ্ঠ সমাধান না হয় তাহলে:
১.বিএনপির একাংশের সকল সংবাদ বর্জন। ২.তাদের অপকর্মে তথ্য অনুসন্ধান।
৩. বিভিন্ন সাংবাদিক সংগঠনের সমন্ময়ে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের সিদ্ধান্ত।
৪.তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের সাধারন সম্পাদক ফসিয়ার রহমানের সঞ্চালনায় জরুরী সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ন সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, কোষাদ্যক্ষ ফিরোজ আহম্মেদ, দপ্তর সম্পাদক মানসুর রহমান জাহিদ, নির্বাহী সদস্য জিএম মিজানুর রহমান, আনারুল ইসলাম, রাবিদ মাহমুদ চঞ্চল, শাফিয়ার রহমান,কাজী সোহাগ, মানজারুল ইসলাম মিথুন প্রমূখ।






পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক
পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার 