শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

SW News24
রবিবার ● ১৭ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধার নামে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধার নামে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
২৯২ বার পঠিত
রবিবার ● ১৭ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধার নামে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  ---পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধার নামে মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন। ১৭ নভেম্বর রবিবার দুপুরে প্রেসক্লাব পাইকগাছা এর কার্যলয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন বলেন, গত চার নভেম্বর সোমবার সকাল ১১ টায় পাইকগাছা থানাধীন দরগামহল নিবাসী শানিয়ার হোসেনের ছেলে শেখ মোস্তফা জামান আমার নামে মিথ্যা ও বানোয়াট। যে বক্তব্য উপস্থাপন করেছেন শেখ মোস্তফা জামান তাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও আমার জন্য সামাজিক মান-মর্যাদা ক্ষুন্নসহ মানহানিকর। প্রকৃত ঘটনা হলো, রামনাথপূর মৌজায় বিআরএস দাগ নং-৮৭ ও ৯০ দাগে সর্বমোট ২.৪৪ একর জমির মধ্যে হইতে আমি দশমিক ৯১৫ একর জমি খরিদ সূত্রে ভোগ দখলে আছি। উক্ত দাগদ্বয় অন্তর্বত্নী বিআরএস ৩৮৬ খতিয়ানের মালিকের নিকট হইতে দশমিক ৪৭৮ একর জমি মোস্তফা জামান আমার অজ্ঞাতসারে খরিদ করেন। উক্ত জমি খরিদের পর আমি জানতে পেরে মোস্তফা জামানকে তাহার খরিদকৃত জমিতে ডেকে আনি। এসময়ে দলিলের পন মূল্যে আমি খরিদ করিতে চায় এবং নগদ টাকা প্রদানের জন্য সঙ্গে সঙ্গে প্রস্তাব রাখি। মোস্তফা জামান পন মূল্য নিতে অস্বীকার করায়, গত ২৮ ফেব্রুয়ারী ২৪ আমি সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি ৫০/২০২৪ নং অগ্র ক্রয় বাবদ মামলা দায়ের করি। উক্ত মামলার পদাতিক সমন অক্টোবর মাসের প্রথম সপ্তাহে জারি হওয়ার পর গত  ৮ অক্টোবর শেখ মোস্তফা জামান তাহার পরিবারের লোকজন সহ ৮/১০ জন মিলে সন্ধ্যার আগ মুহূর্তে আমার খরিদকৃত জমি হইতে আমাকে জোর পূর্বক ধরিয়া এনে বাদামতলা নামক স্থানে হোসেন ডাক্তারের ঘরে আটক রেখে মান অপমান করা, শারীরিকভাবে নির্যাতনসহ উল্লেখিত মামলা পত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেন। এবং ১০ দিনের মধ্যে মামলা তুলে না নিলে জীবন নাশের হুমকি দিতে থাকাকালীন সময়ে আমার ছেলে জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে তাদের প্রতি অনুনয় - বিনয় প্রকাশ করে আমাকে মুক্ত করেন। এছাড়াও পরবর্তীতে গত ৩১ অক্টোবর স্থানীয় মাহমুদকাটি মজিদ মোড়লের ইট ভাটায় আমি ইট খরিদ করিতে গেলে শেখ মোস্তফা জামান জানতে পেরে তাহার পরিবারের লোকজন নিয়ে সংবদ্ধভাবে আমাকে মান অপমান সহ হেনস্তা করিতে থাকে। এসময়ে ইট ভাটার লোকজন এসে আমাকে মুক্ত করে স্থান ত্যাগ করার সুযোগ করে দেন। পাশাপাশি মোস্তফা জামান মুক্তিযোদ্ধার দাপট দেখিয়ে থানায় ঝুলিয়ে রাখার হুমকিসহ অস্ত্র দিয়ে গুলি করার মিথ্যা ও বানোয়াট যে বিষয়গুলো উপস্থাপন করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে আমার লাইসেন্সধারী পিস্তল ও গুলি গত ২৯ আগস্ট ১০৮৬ নং জিডি মুলে পাইকগাছা থানায় জমা প্রদান করি। এমতাবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে  তিনি উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টিগোচর করার আবেদন জানিয়েছেন।





বিবিধ এর আরও খবর

মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)