শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

SW News24
শনিবার ● ২৩ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনির বুধহাটা খেয়াঘাটে বেতনা নদীতে বাঁশের সাঁকো নির্মান করল গ্রামবাসি
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনির বুধহাটা খেয়াঘাটে বেতনা নদীতে বাঁশের সাঁকো নির্মান করল গ্রামবাসি
১৮১ বার পঠিত
শনিবার ● ২৩ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনির বুধহাটা খেয়াঘাটে বেতনা নদীতে বাঁশের সাঁকো নির্মান করল গ্রামবাসি

---

বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির বুধহাটা বাজার সংলগ্ন বেতনা খননের ফলে নদীর দুপাড় ভরাট হয়ে যায়। খরনের সময় বুধহাটা খেয়াঘাটে আড়াআড়ি বাঁধ দেয়া হয়। বর্ষা মৌসুমে পানি নিষ্কাষনের সার্থে বাঁধ কেটে পানি নিষ্কাষনের পথ সুগম করা হয়। নদী ভরাটের কারণে বন্ধ হয়ে যাওয়া ব্যস্ততম খেয়াঘাটে বেতনা নদীর উপর বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। শুক্রবার দিনভর বাহাদুরপুর ও বুধহাটা গ্রামবাসীর যৌথ উদ্দোগে ও অর্থায়নে সাঁকোটি নির্মাণ করা হয়।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নদী ভরাটের কারনে কেয়াঘাটটি বন্ধ হয়ে গেলে মানুষ পায়ে হেটে নদী পারাপার করতো। এক  বছরাধিকাল নদী খনন কাজ শুরু হলে নদীতে বাঁধ দেওয়ায় মানুষ বাঁধের উপর দিয়ে পারাপার করতো। বর্ষা মৌসুমে অতি বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নদীর উপর আড়াআড়ি ভাবে মাটির বাঁধ কেটে দেয় উপজেলা প্রশাসন। এতে করে বাহাদুরপুর, কচুয়াসহ আশপাশের মানুষের সাথে বুধহাটা বাজারের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। ভোগান্তি পোহাতে হয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বুধহাটা বাজারে আগত সাধারণ মানুষের। এ ভোগান্তি লাঘবের জন্য বাহাদুরপুর গ্রামবাসীর উদ্যোগে বাঁশ ও গাছের গুড়ি দিয়ে বুধহাটা খেয়াঘাটস্থ বেতনা নদীর উপর নির্মাণ করা হয় বাঁশের সাঁকো। শ্রমিক খরচ বাবদ পারাপার হওয়া মানুষ প্রতি দুই টাকা করে আদায় করতে দেখা গেলেও সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। বুধহাটা গ্রামের খেয়াঘাটস্থ ইলেকট্রিক মেকানিক আমিনুর রহমান বলেন, সরকারি সহযোগিতা ছাড়াই বাহাদুরপুর গ্রামবাসীর উদ্যোগে সাঁকো নির্মাণ করায় একদিকে যেমন আমাদের অনেক ভোগান্তি কমেছে অন্যদিকে দুই গ্রামের মানুষের মধ্যে বন্ধন মজবুত হয়েছে। বাহাদুরপুর গ্রামের একাধিক বাসিন্দা বলেন, বেতনা নদীর খনন কাজ শেষ হলে সাঁকোর স্থলে একটি ব্রিজের দাবি জানান তারা।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অপরিপক্ক লিচুতে সয়লাব মাগুরার বাজার; বাড়ছে স্বাস্থ্যগত ঝুঁকি অপরিপক্ক লিচুতে সয়লাব মাগুরার বাজার; বাড়ছে স্বাস্থ্যগত ঝুঁকি
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের ভবন নির্মাণ কাজ ত্বরান্বিত হচ্ছে পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের ভবন নির্মাণ কাজ ত্বরান্বিত হচ্ছে
শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ
পাইকগাছায় চাঁদখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জোয়াদার রসুল বাবু মৃত্যু বরণ করেছে পাইকগাছায় চাঁদখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জোয়াদার রসুল বাবু মৃত্যু বরণ করেছে
শ্রীপুরে নিম্নমানের ইট দিয়ে চলছে এইচবিবি রাস্তা নির্মাণের কাজ শ্রীপুরে নিম্নমানের ইট দিয়ে চলছে এইচবিবি রাস্তা নির্মাণের কাজ
মাগুরায় সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক সেমিনার মাগুরায় সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক সেমিনার
পাইকগাছার ফায়ার সার্ভিস স্টেশন ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের জায়গা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার ফায়ার সার্ভিস স্টেশন ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের জায়গা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় মেডিকেল কলেজের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত মাগুরায় মেডিকেল কলেজের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

আর্কাইভ